যমালয় জীবন্ত মানুষের পর , এবার যমালয় থেকে ফিরে এলেন মানুষ ! তবে এবার কোনো গল্প নয় , একেবারে আসল ঘটনা । মৃত ব্যক্তিকে সৎকারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । হয়ে গিয়েছিল সমস্ত রকম প্রস্তুতিও । কিন্তু তারপরেই আশ্চর্য ঘটনা , চুল্লিতে ঢোকানোর আগে , খাটিয়া তে উঠে বসলেন মৃত ব্যক্তি ! হাসপাতাল থেকে মৃত ঘোষণা করা হয়েছিল ওই ব্যক্তিকে । জানা গেছে , ওই মৃত ব্যক্তির নাকি ময়নাতদন্তও করা হয়েছিল । তবে কি কাটাছেঁড়া করা মৃতদেহই আবার বেঁচে উঠলো !
আশ্চর্য ঘটনাটি রাজস্থানের ঝুনুঝুনুর । ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে , সাসপেন্ড করা হয়েছে তিনজন চিকিৎসককে । জানা গেছে মানসিক ভাবে ভারসাম্য হীন এবং বিশেষ ভাবে সক্ষম এক যুবককে ঝুনুঝুনুর এক হাসপাতালে ভর্তি করানো হয় । একটি এনজিও এর তরফ থেকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় । কর্তব্যরত চিকিৎসকেরা জানান তার মৃত্যু হয়েছে এবং তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । কিন্তু চিকিৎসকেরা তার ময়নাতদন্ত না করেই , নকল ময়নাতদন্তের রিপোর্ট পুলিশকে দিয়ে দেন । মানসিক ভারসাম্য হীন এক ব্যক্তির দেহের কোনো দাবিদার নেই ভেবেই , তারা এই কাজটি করেন । হাসপাতালের সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখে গোটা ঘটনাটি জানতে পারে পুলিশ । গোটা ঘটনা জানা জানি হতেই ডাক্তারদের গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন । পাশাপাশি প্রশ্ন উঠছে , যদি ব্যক্তিটির ময়নাতদন্ত হতো , তাহলে তো জীবিত ব্যক্তি কে মেরে ফেলতেন ডাক্তাররা ।







