এ আয়োজিত হয়েছিলো মিস ওয়ার্ল্ড, ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে প্রতিযোগিতা। এবার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার 71 তম মুকুট জিতেছেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা। ভারত জিততে না পারলেও ভারতের রেকর্ড এখনও দুর্দান্ত।
মোট 6 বার মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছে ভারত। আজ সেরকমই একজন মিস ওয়ার্ল্ডের কথা জানাবো যিনি সম্প্রতি তার স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। 1999 সালে মিসওয়ার্ল্ডের মুকুট জয় করেন যুক্তা মুখী। যদিও দুর্ভাগ্যবসত বলিউডে খুব বেশি সাফল্য অর্জন করতে পারেননি তিনি। এরপর 2008এ নাগপুরের ব্যবসায়ী প্রিন্স তুলিকে বিয়ে করেন তিনি। তাও দীর্ঘস্থায়ী হয়না,2013 সালে বিবাহ বিচ্ছেদের নির্ণয় নেন তিনি।
যুক্তা একটি সাক্ষাত্কারে বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে জানান তার স্বামী তার সাথে বিছানায় পশুর মতো আচরণ করতেন, এমনকি তিনি অস্বীকার করলে তাকে মারধরও করতেন। তাকে চলচ্চিত্রে কাজ করতেও বাঁধা দেন তার স্বামী। তার স্বামী নিয়ে আরো চমকপ্রদ তথ্য জানান তিনি। তিনি বিয়ের পর স্বামীর বাড়িতে থাকতে এলে অদ্ভুত ভাবে স্বাগত জানান যুবরাজ, তিনি বলেন “আপনাকে এমন একটি পরিবারে স্বাগত জানানো হচ্ছে যেখানে পুরুষদের স্ত্রীর পাশাপাশি গার্লফ্রেন্ডও আছে।” প্রথমে যুক্তা কথাটি মজার ছলে নিলেও পরে তিনি জানতে পারেন তার স্বামীর সত্যিই অনেক বান্ধবী রয়েছে।
বর্তমানে যুক্তা স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আধ্যাত্মিকতার দিকে ঝুঁকেছেন। তিনি এখন একটি খাবারের রেস্তোরাঁ চালাচ্ছেন এবং তার ব্যক্তিগত জীবনে শান্তি খোঁজার চেষ্টা করছেন।







