রাজ্য

শহরে মেট্রো পরিষেবায় বড় পরিবর্তন: দমদমের বদলে যাত্রা শেষ হবে নোয়াপাড়া স্টেশনে

কলকাতা মেট্রো পরিষেবায় বড় পরিবর্তন আসতে চলেছে। যাত্রীদের ভিড় এবং সুবিধার কথা মাথায় রেখে কবি সুভাষ–দক্ষিণেশ্বর রুটের বেশিরভাগ মেট্রো দমদমের বদলে নোয়াপাড়া স্টেশনে যাত্রা শেষ করবে। মেট্রো সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহ থেকে নতুন এই পরিকল্পনা কার্যকর হবে।

বর্তমানে কবি সুভাষ–দক্ষিণেশ্বর রুটে প্রতিদিন ২৯০টি মেট্রো ট্রেন চলে। এর মধ্যে ১৫৮টি ট্রেন দমদমে যাত্রা শেষ করে, আর ১৩২টি যায় দক্ষিণেশ্বর পর্যন্ত। কিন্তু দমদমে প্রবল ভিড়ের কারণে বহু যাত্রী সঠিক সময়ে মেট্রোয় উঠতে পারেন না। দক্ষিণেশ্বর থেকে আসা ভিড়ে ঠাসা মেট্রো দমদমে পৌঁছালে যাত্রীরা অপেক্ষা করতে বাধ্য হন। এই সমস্যা এড়াতেই নোয়াপাড়ায় মেট্রো যাত্রা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোয়াপাড়া স্টেশন জংশন হওয়ায় সেখানে অপেক্ষার সময় কমবে এবং যাত্রীদের সুবিধা বাড়বে। পাশাপাশি, নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত পৃথক মেট্রো লাইন রয়েছে, যা ভবিষ্যতে এই রুটকে আরও কার্যকর করবে।

গতকাল নোয়াপাড়া স্টেশনে ট্রায়াল রান শুরু হয়েছে। শনিবার ও রবিবার যাত্রী সংখ্যা কম থাকায় মহড়া চলবে। ত্রুটি না থাকলে আগামী সপ্তাহ থেকেই নতুন এই ব্যবস্থা কার্যকর হবে। মেট্রো কর্তৃপক্ষ নোয়াপাড়া–দমদম ক্যান্টনমেন্ট রুট চালু করার জন্যও পরিকাঠামো ও কারিগরি উন্নয়নে কাজ করছে।

যাত্রী সুবিধা এবং ভিড় কমানোর লক্ষ্যে নেওয়া এই সিদ্ধান্ত মেট্রো যাত্রায় নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.