জেলা

মোহনবাগান লেনের উদ্ধোধনে যোগ দিতে মোহনবাগান অর্থ সচিব দেবাশিষ দত্ত আজ শিলিগুড়িতে

মোহনবাগান অর্থ সচিব দেবাশিষ দত্ত আজ শিলিগুড়িতে।আগামীকাল মোহনবাগান লেনের উদ্ধোধনে যোগ দিতে। আজ তিনি শিলিগুড়িতে এসে ডেপুটি মেয়রের সাথে আলোচনা করেন। দুপক্ষের মধ্যে অনেকক্ষন আলোচনা হয়।ডেপুটি মেয়র মোহনবাগান সচিবকে নিজের বাড়িতে আমন্ত্রন জানান।ডেপুটি মেয়র পরে জানান আমি নিজে মোহনবাগানের একজন অন্ধ ভক্ত।আর এই বছর মোহনবাগান আই এস এল চাম্পিয়ান তাই একটা আলাদা আনন্দ তো আছেই।আর আগামীকাল মোহনবাগানের নামের রাস্তার উদ্বোধন।তাই আমি একটু আগেই সেখানে পৌছে যাব। এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গে মোহনবাগানের আহবাহক অরুপ মজুমদার। আগামীকাল বেলা সাড়ে এগারোটায় এয়ারভিউ মোড় থেকে উদ্বোধন হবে এই রাস্তার। উপস্থিত থাকবার কথা মেয়র এবং ডেপুটি মেয়র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.