রেললাইনের পাশে অজ্ঞাত পরিচয় এক যুবকের রহস্যজনক দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক ও ডুঁয়া রেল স্টেশনের মাঝে রেললাইনের পাশে।
এদিন স্থানীয় এক বাসিন্দা রেল লাইনের পাশে একটি গুল্ম জাতীয় গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের দেহ দেখতে পান।কিছুক্ষণের মধ্যে খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় মানুষের ভিড় জমে। এরপরই স্থানীয়রা নিকটবর্তী রেল স্টেশন ও প্রশাসনে খবর দেয়।খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসেন স্থানীয় পুলিশ। রীতিমত ধন্দ্বে রয়েছে এলাকাবাসী। মৃত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।স্থানীয়দের দাবি ওই যুবককে এই এলাকায় আগে কখনও দেখা যায়নি। তাহলে যুবকের দেহ এই এলাকায় কী করে এল? উঠেছে প্রশ্ন







