সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই ফের গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র ধরা পড়ল গেরুয়া শিবিরে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে সংঘর্ষের ঘটনা ঘটল পাণ্ডবেশ্বর।
ডালুরবাঁধে বিজেপির দলীয় কার্যালয়ে দুষ্কৃতী হামলার পর সেই স্থান পরিদর্শনে যান বিজেপির পাণ্ডবেশ্বরের আহ্বায়ক রূপক পাঁজা সহ আরও অন্যান্যরা। এদিন রূপক পাঁজা বলেন, “জিতেন্দ্র তিওয়ারি আমাকে ক্যান্সার রোগী বলে কটাক্ষ করেন।” এদিকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ করে বলেন,”তাঁর নেতৃত্বে আসানসোলের বিভিন্ন প্রান্তে নব্য বিজেপির কর্মীদের নিয়ে সনাতনী গোষ্ঠী তৈরি হয়েছে। ওই দলীয় কার্যালয়ের পাশেই নব্য বিজেপির কর্মীরা বিজেপির বিরুদ্ধে চক্রান্ত করার পরিকল্পনা করছিল। বালি, কয়লা, লোহা সহ অবৈধ কারবারে মদত দিতে তোলা আদায়ও হচ্ছে বেশ কিছুদিন ধরে। সেই তোলা আদায় করছে ওই বিজেপি নেতার গোষ্ঠীর কর্মীরা।”
শুধু তাই নয়, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ জানিয়ে বলেন, ” আমরা তোলা আদায়ের প্রতিবাদ করায় বৃহস্পতিবার আমাদের ওপর হামলা চালায় জিতেন্দ্র তিওয়ারির অনুগামীরা। ” আহত পাণ্ডবেশ্বর হলেন বিধানসভার আহ্বায়ক। ইতিমধ্যেই আহত রূপক পাঁজাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিত্সার জন্য। এপ্রসঙ্গে মুখ খুলতে নারাজ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এদিন সমালোচনায় সরব হয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “বিজেপির আদি আর নব্যের দ্বন্দ্ব জেগে উঠেছে। তৃণমূল থেকে যারা বিতাড়িত হয়ে বিজেপিতে আশ্রয় নিয়েছে তাদের থেকে সাবধানে থাকুন।”







