আগামী ৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বহু প্রতিক্ষীত ছবি পুষ্পা দ্য রুল। প্রথম ভাগের সাফল্যের পরই দ্বিতীয় ভাগ নিয়ে দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। কবে এই ছবি মুক্তি পাবে তানিয়ে দর্শকরাও বেশ উৎসুক ছিল।
অবশেষে সেই প্রতীক্ষার অবসান। আগামী বৃহস্পতিবারই সিলভার স্ক্রিনে মুক্তি পেতে চলেছে পুষ্পার দ্বিতীয় পর্ব। এই মুহূর্তে দেখার বিষয় আল্লু-রশ্মিকার বৃহস্পতি তুঙ্গে থাকে কিনা। পুষ্পা দ্য রুলের টিজার-ট্রেলার থেকে আইটেম গান দর্শক বিশাল ভাবে গ্রহন করেছে। এবার পুরো সিনেমা দর্শক কিভাবে গ্রহণ করে তাই দেখার বিষয়। গত শনিবার অর্থাৎ ৩০ নভেম্বর থেকেই শুরু হয়েছে পুষ্পা দ্য রুলের অগ্রিম টিকিট বুকিং।
অগ্রিম টিকিট বুকিংয় শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই হিন্দি সহ বিভিন্ন ভাষায় টিকিট বিক্রি হয়েছে ৭.৮ কোটি টাকার। রিপোর্ট অনুযায়ী, পুষ্পা ২-এর অগ্রিম টিকিট বুকিংয়ের পরিমান ৫৫ হাজার।
বুক মাই শো স্ট্যাটিসটিকস অনুসারে, পেটিএম-এর মাধ্যমে চলছে অগ্রিম টিকিট বুকিং।
চলচ্চিত্র নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছে পুষ্পা দ্য রুল মুক্তির আগের দিন অর্থাৎ ৪ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনায় প্রিমিয়ারের বন্দোবস্ত করবেন। সেখানে টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ৮০০ টাকা।
অগ্রিম টিকিট বুকিংয়ের ভিত্তিতেই চলচ্চিত্র সমালোচকরা মনে করছেন ওপেনিং ডে-তেই ৪০০ থেকে ৫০০ কোটির ব্যবসা করতে পারে এই সিনেমা। হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালি, কন্নড় ও বাংলা ভাষায় মুক্তি পাবে পুষ্পার দ্বিতীয় পর্ব।







