ভালোবাসার দিনে বড় পর্দা মাতাতে আসতে চলেছে ছাবা। তবে তার আগেই চারিদিকে সাড়া ফেলে দিয়েছে এই সিনেমা। এই সিনেমা এবার বক্স অফিসে ব্যাপক ব্যবসা করবে বলে আশাবাদী সিনেমার নির্মাতারা। এখনো এই সিনেমা রিলিজ হতে দুই দিন বাকি। তার আগে অগ্রিম টিকিটে ব্যাপক ব্যবসা শুরু করে দিল এই সিনেমা।
কিছুদিন আগে ভিকি কৌশল পশ্চিমবঙ্গের এসে হলুদ ট্যাক্সি চড়ে প্রমোশন করেন। পাশাপাশি নায়ক প্রিয়া সিনেমা হলে একটা অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে তোলেন। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে চলে এই সিনেমার প্রমোশন। এবার আর ৪৮ ঘন্টা বাকি এই সিনেমা দেশের বিভিন্ন প্রান্তের প্রেক্ষাগৃহে আসার আগে। এরই মধ্যে বক্স অফিসে সারা ফেলতে শুরু করে দিয়েছে ইতিহাসে গড়ে ওঠা এই সিনেমা।
ছাবা দেখার জন্য PVR, আইনক্সে সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে অগ্রিম টিকিট কাটার হিড়িক পরে গেছে। এবার তাতেই প্রায় ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে গেছে। এই ঐতিহাসিক সিনেমায় ভিকি কৌশল ও রেশমি কামার রশ্মিকা মান্দানার রসায়ন দেখতে উৎসুক দর্শক মহল। পাশাপাশি প্রথম দিনের প্রথম শো দেখার সুযোগ ছাড়ছে না কেউ।







