রাজ্য

দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর ঝুলিতে যোগ ‘ডিলিট’, কে দিচ্ছে সম্মান?

কলকাতা বিশ্ববিদ্যালয় পূর্বেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দিয়েছে। এবার দ্বিতীয় সাম্মানিক ডিলিট দিতে চলেছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রীর ঝুলিতে নানা পুরষ্কার বর্তমান। বিদেশ থেকেও এসেছে একাধিক ডাক। আগামী ৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দেওয়া হতে পারে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতিও জানিয়েছেন, এমনটাই সূত্রের খবর।

প্রসঙ্গত উল্লেখ্য, ডিলিট ছাড়াও অতীতে ভুবনেশ্বরের ‘কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি’ মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডক্টরেট দিয়েছিল। এবার ডিলিট দিতে চলেছে জেভিয়ার্স। উক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মুখ্যমন্ত্রীর।

কলকাতা বিশ্ববিদ্যালয় যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দেয় তা নিয়ে উঠেছিল বিতর্কের রোল। এমনকী কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছিল। যদিও তা তেমন কোনও প্রভাব সেভাবে ফেলতে পারেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.