প্রতি বছর বড়দিনে থাকে অভিনেতা দেবের চমক। এবছরও ভক্তদের হতাশ করবেন না তিনি। তাই এবার জমজমাট কমার্সিয়াল সিনেমা দিয়ে নতুন বছরকে স্বাগত করতে চলেছেন নায়ক। এবার সেই খাদান সিনেমার আরও একটি গান কিশোরী মানুষের মধ্যে সাড়া ফেলে দিল।
২৫শে ডিসেম্বর যেরকম বড়দিন সেরকমই টলিউডের সুপারস্টার দেবের জন্মদিন। তাই বাংলার সিনেমা প্রেমীদের মধ্যে থাকে চূড়ান্ত উন্মাদনা। প্রতিবছরই এই সময় মানুষের সামনে তুলে ধরেন ভিন্ন সাধের ছবি। সেই তালিকায় রয়েছে চাঁদের পাহাড়, প্রজাপতি, টনিক ও প্রধান। এরপর সেই সিনেমার তালিকার মধ্যে সংশোধন হচ্ছে খাদান সিনেমার নাম।
২০২৪ সালের শুরুতেই এই সিনেমা ফার্স্ট লুক সামনে আসে। যেখানে টলিউড ইন্ডাস্ট্রির সিনেমায় প্রথমবার দেখা যেতে চলেছে অভিনেত্রী ঈধিকা পালকে অভিনেতা দেবের সঙ্গে জুটি বাঁধতে। এমনকি বিশেষভাবে নজর কেটেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। পাশাপাশি এই সিনেমায় অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য ও বিশ্বজিৎ ঘোষ। এছাড়াও এই সিনেমার গানগুলো মানুষের মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে।
এই সিনেমার সঙ্গীতের দায়িত্বে রয়েছে নীলায়ন চ্যাটার্জি, স্যাভি ও রথীজিৎ ভট্টাচার্য। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই সিনেমার অন্য দুটি গান ‘রাজার রাজা’ ও ‘হায় রে বিয়ে’। এবার খাদানের গান কিশোরী সামনে আসার পর মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এই গানটি গেয়েছেন রঞ্জিত ভট্টাচার্য ও অন্তরা মিত্র। এছাড়াও পুরো সিনেমা সুর দিয়েছেন রঞ্জিত ভট্টাচার্য।







