রাজনীতি

অসম পঞ্চায়েত ভোটে তৃণমূলের সাফল্য, “এটাই শুরু” – বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অসমে সংগঠন বিস্তারে দীর্ঘদিন ধরেই সক্রিয় তৃণমূল কংগ্রেস এবার পঞ্চায়েত নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেল। রাজ্যজুড়ে পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতে জয়লাভ করেছে তৃণমূল, যার মধ্যে কামরূপ জেলার দুটি গুরুত্বপূর্ণ আসনও রয়েছে। তৃণমূলের এই অগ্রগতি নতুন সম্ভাবনার ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে অসমের চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল, যদিও তখন জয় অধরা ছিল। সেই ফলের পর রাজ্য সভাপতির পদ ছেড়ে দেন রিপুণ বোরা। এরপর অসমে দলীয় সংগঠন মজবুত করার দায়িত্ব পান বাংলার আইনমন্ত্রী মলয় ঘটক। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ রেখে অসমে নতুনভাবে সংগঠন গড়ে তুলতে ময়দানে নামেন তিনি।

এই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল তৃণমূলের সেই প্রচেষ্টার প্রথম বড় সাফল্য বলেই মনে করছেন দলীয় নেতৃত্ব। নির্বাচনের পরেই এক্স (সাবেক টুইটার)-এ শুভেচ্ছা বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “এটাই শুরু। জয়ী প্রার্থীদের শুভেচ্ছা। আমার বিশ্বাস, ধীরে ধীরে অসমবাসীর কাছে বিকল্প হয়ে উঠবে তৃণমূল।”

এই সাফল্যের মাধ্যমে অসমের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের নতুন অধ্যায়ের সূচনা হল বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার, এই মোমেন্টাম ধরে রেখে আগামী দিনে বড় নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.