খেলাধুলা

পাকিস্তানের আশায় জল ! হাইব্রিড মডেলে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি!

পাকিস্তানের আশায় জল । চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে হাইব্রিড মডেলে । তবে শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয় , ২০২৭ পর্যন্ত হাইব্রিড মডেলেই আইসিসি এর সব প্রতিযোগিতা খেলা হবে বলে সূত্রের খবর । বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার বৃহস্পতিবারের বৈঠক পিছিয়ে , শনিবার করা হয়েছে । এই বৈঠকের আগেই , ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এক কর্তা জানিয়েছেন , “সব বোর্ডের কর্তারাই হাইব্রিড মডেল মেনে নিয়েছেন। যে কারণে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। এটাই সকলের জন্য ভাল হল।”

২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলো পাকিস্তান । কিন্তু ভারত প্রথম থেকেই রাজি ছিলো না , পাকিস্তানে দল পাঠানোর জন্য । পাকিস্তান দাবিও করেছিল , কোনো ম্যাচ যেনো পাকিস্তানে না হয় , কিন্তু সূত্রের খবর শেষমেষ দাবী মানা হচ্ছে না পড়শি দেশের । জানা গেছে হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

জবাবে পাকিস্তান , দাবী জানায় , ২০৩১ সাল পর্যন্ত তারাও ভারতে কোনো ম্যাচ খেলতে আসবে না , হাইব্রিড মডেলেই করতে হবে খেলার আয়োজন । পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই দাবী মানা হলেও , জানানো হয় , ২০৩১ নয় , ২০২৭ পর্যন্ত হাইব্রিড মডেলে আয়োজন করা হবে আইসিসি টুর্নামেন্ট গুলি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.