কলকাতা

প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩ জুনিয়র চিকিৎসক সহ ২জন

চারিদিকে বেরিয়ে চলেছে প্রতারণা চক্র। এবার শহর কলকাতায় অভিনব কায়দায় প্রতারণা করতে দিয়ে পুলিশের জালে ৫। বুধবার একটি শপিং মলে এই প্রতারণার চেষ্টা চলে। আজ ধৃতদের মহাকুম আদালতে পেশ করা হলে। ভারপ্রাপ্ত বিচারপতি অভিযুক্তদের পুলিশ হেফাজতের দাবি করে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজন তরুণী রয়েছে। এমনকি তাদের মধ্যে তিনজন জুনিয়র চিকিৎসক। এই ৫ অভিযুক্ত একসঙ্গে মিলে শপিং মলে যায়। সেখানে গিয়ে ৱ্যাকে যে জামাকাপড় ঝোলানো থাকে সেই কাপড়ের প্রাইস ট্যাগ তুলে দিয়ে নতুন স্টিকার বসিয়ে দেয়। তারপর সেই কাপড় নিয়ে কাউন্টারে দিয়ে কম দামে জামা কিনা আনে। এই একই পদ্ধতিতে সল্টলেকে শপিং মলে প্রতারণার চেষ্টা করে। তবে শেষ রক্ষা করা যায়নি।

এই একই পদ্ধতিতে জামা নিয়ে বিলিং কাউন্টারে আসে তারা। সেখানেই কর্মীদের সন্দেহ হয়। এরপরই ওই ৱ্যাকে থাকা জামাকাপড়ের সঙ্গে মিলিয়ে দেখা হলে অসংগতিতে পাওয়া যায়। তারপরেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। পাশাপাশি তাদেরকে আটকে রেখে সিসিটিভি ফুটেজ দেখা হয়। তখনই এই প্রতারণার সব সামনে আছে। এরপর পুলিশ তাদেরকে গ্রেফতার করে। সেই অভিযুক্তদের মধ্যে তিনজন হোমিওপ্যাথি কলেজের জুনিয়র ডাক্তার ছিল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.