জেলা

তৃণমূল কংগ্রেসের “সংহতি পদযাত্রা” কর্মসূচি

অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দিনেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে সংহতি মিছিলের আয়োজন করার নির্দেশ দিয়েছিলেন। এদিকে পূর্ব বর্ধমানের রায়না দুই ব্লকে গত দুদিন আগেই রায়না দুই ব্লকের ব্লক সভাপতি হিসাবে পুনরায় দায়িত্ব পেয়েছেন সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পা। এই দুদিনের মধ্যে সংহতি মিছিল আদপে যা মহামিছিলের রূপ নেয়। নিলে দীঘির পাড় থেকে লোহাই বাজার পর্যন্ত করা হয় মিছিল। কার্যত মিছিল মহামিছিলে পরিণত হয়। মিছিলে পা মেলান বহু কর্মী সমর্থক ও সাধারণ মানুষ।
মিছিলের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন সর্ব ধর্মের ধর্মগুরুরা, ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন সহ সমস্ত অঞ্চলের প্রধান, উপ প্রধান, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য, অঞ্চল সভাপতিরা। সোমবার মিছিল থেকে ব্লক সভাপতি বলেন,উত্তর প্রদেশে রাম মন্দির প্রতিষ্ঠা করার কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। পশ্চিমবঙ্গে ভোট হবে মানুষের উন্নয়নের, শিক্ষা, স্বাস্থ্যের দিকে লক্ষ রেখে। রায়না দুই ব্লক থেকে লোকসভার প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন সে বিষয়ে তিনি নিশ্চিত। ব্লক সভাপতি প্রথমেই দলনেত্রীকে ধন্যবাদ,প্রণাম ও কৃতজ্ঞতা জানান তাঁর উপর দ্বিতীয়বার ভরসা রেখে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.