জেলা

দীর্ঘ লড়াইয়ের পরেও শেষ রক্ষা হল না কোচবিহারের নির্যাতিতা নাবালিকার !

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ ১০ দিনের লড়াই চালিয়ে গেলেও শেষমেষ মৃত্যুর কোলে ঢলে পড়ল কোচবিহারের নির্যাতিতা নাবালিকা ছাত্রী। বুধবার সকালে কোচবিহার জেলার ডেপুটি পুলিশ সুপার চন্দন দাস জানান,কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে এদিন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে 14 বছরের নাবালিকা। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। শোকস্তব্ধ নাবালিকার পুরো গ্রাম। ইতিমধ্যেই খবর পৌঁছেছে গ্রামের বাড়িতে।

প্রসঙ্গত অজ্ঞান এবং অচৈতন্য অবস্থায় চলতি মাসের ১৮ তারিখ ১৪ বছরের এই নাবালিকাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতাল থেকে উদ্ধার করে কোচবিহার পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত পাঁচ জনকেই গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। ঘটনা সূত্রে জানা যায় প্রায় দুই দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়েছিল নাবালিকাকে। ক্ষতবিক্ষত অবস্থায় তাকে প্রথমে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়,পরবর্তীতে সরকারি তৎপরতায় তাকে কোচবিহার এনজিএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা শুরু করেন। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ এবং একাধিক আঘাতের কারণে প্রথম থেকেই কোমায় ছিল ১৪ বছরের এই নাবালিকা। দীর্ঘ লড়াইয়ের পর আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.