খেলাধুলা

দ্বিতীয় টেস্টে হারের দুঃখে কোথায় গেলেন কোহলি !

পারথের মাঠে , ৮১ তম শতক এসেছিল বিরাটের ব্যাটে । কিন্তু অ্যাডিলেডে আগুন ঝড়লো না বিরাটের ব্যাটে । পিঙ্ক বল টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৮ রান গড়েছেন বিরাট । কিন্তু ম্যাচে হেরেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা রাজার । দ্বিতীয় টেস্টে হেরে , হোটেল ফিরলেন না বিরাট , বদলে গেলেন নেটে অনুশীলন করতে ।

অ্যাডিলেডে তৃতীয় দিনে দেড় ঘণ্টা তেই শেষ হয়ে যায় দ্বিতীয় টেস্ট । তারপর সাজঘর থেকে ব্যাট ও প্যাড গুছিয়ে নিয়ে, বিরাট নেমে পড়েন নেটে অনুশীলন করতে । কিছুক্ষণ নেটে অনুশীলন করে , সকলের শেষে হোটেল ফেরেন বিরাট কোহলি । বোঝাই যাচ্ছে , এখন থেকেই ব্রিসবেন টেস্ট জিততে মরিয়া কিং কোহলি ।

কোহলির এই অনুশীলন নিয়ে সুনীল গাভাস্কার বলেছেন , “নেটে অনুশীলন করতে নেমে কোহলি বুঝিয়ে দিয়েছে ওর দায়বদ্ধতা কতটা। কিন্তু আমি চেয়েছিলাম, বাকিরাও একই দায়বদ্ধতা দেখাক। তারা কেন সেটা করল না? কোহলি ভারতের হয়ে অনেক রান করেছে। কিন্তু এখনও রান না পেলে ও পরিশ্রম শুরু করে। বাকিদের ওকে দেখে শেখা উচিত।” স্বভাবতই কোহলির পরিশ্রমে খুশি গাভাস্কার আরো বলেন ,“ও পরিশ্রম করছে। ঘাম ঝরাচ্ছে। মাঠে নেমে আপনি কোনও দিন রান করতে পারবেন। কোনও দিন পারবেন না। কোনও দিন উইকেট নেবেন। কোনও দিন পারবেন না। কিন্তু আসল হচ্ছে আপনি কতটা পরিশ্রম করছেন। পরিশ্রম কোনও দিন বৃথা যাবে না। পরের ম্যাচেই কোহলি বড় রান পেলে আমি অবাক হব না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.