আবহাওয়া

বছরের প্রথমেই কনকনে শীত অনুভব করবে শহরবাসী ! কি বলছে হাওয়া অফিস জেনে নেওয়া যাক

কলকাতা সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত বসার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। মঙ্গলবার সকাল থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে। এর পরই দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা দ্রুত হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার থেকেই ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এছাড়াও বছরের প্রথমে কনকনে শীত অনুভব করবে শহরবাসী। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও শীতল আবহাওয়ার প্রভাব দেখা যাবে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এবং বর্ধমানের মতো জায়গাগুলিতে তাপমাত্রা ৭-১১ ডিগ্রির মধ্যে থাকতে পারে। পাহাড়ের কাছাকাছি থাকা এলাকাগুলিতে ঠান্ডা অনুভূতি আরও বেশি হতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তরের হিমেল বাতাস বঙ্গের দিকে প্রবেশ করার কারণেই শীতল আবহাওয়া জাঁকিয়ে বসছে। সোমবার রাত থেকেই এই প্রভাব অনুভূত হতে শুরু করেছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা ইতিমধ্যেই শীতের পোশাক পরতে শুরু করেছেন। তবে, এই শীতল পরিস্থিতিতে আবহাওয়া বিশেষজ্ঞরা বয়স্ক এবং শিশুদের যথাযথ সুরক্ষার পরামর্শ দিচ্ছেন।

আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৬৭ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.