জেলা

২৬ কেজির মাছ, হ্যাঁ সত্যি, বাসুদেবপুর এর গঙ্গায় মাঝির জালে ধরা পরল বাঘা আড়, বিশালাকৃতির মাছ দেখতে ভিড় জমলো সাধারণ মানুষ

মুর্শিদাবাদ জেলার বাসুদেবপুরের জেলেদের মুখে ফুটল চওড়া খুশির হাসি। কেন জানেন, জেলের জালে ধরা পড়েছে যে বিশালাকৃতির বাঘা আড় মাছ। আর এই বিশালাকৃতি মাছের দাম বাসুদেবপুর বাজারে উঠলো কেজিতে ছয়শো টাকা। আর এই মাছ কিনতে বাজারে ভিড় জমালো সাধারণ মানুষ।

গঙ্গার মাছের স্বাদই আলাদা, তার ওপর আবার ২৬ কেজি তো কোন কথাই নেই। বাসুদেবপুর এর মাঝিদের জলে ধরা পড়ে এই বাঘা আড়টি। ১০ ১২ জন মাঝি মিলে গতকাল রাত্রে মাছ ধরতে গেছিলো গঙ্গায়। গঙ্গায় জাল ফেলতেই তখন ধরা পড়ে এই বিছানাকৃতি বাঘা আড় মাছটি। সেই ১০ ১২ জন মাঝি মিলে অনেক কসরত করে কোন রকমে মাঠটি কে নৌকায় তোলে। তারপর সেটিকে নিয়ে আসা হয় বাসুদেবপুর এর বাজারে। সেখানে নিলামে কেজি প্রতি মাসটির দাম ওঠে ৬০০ টাকা।আর তাতেই চওড়া হাসি ফুটে ওঠে মাঝিদের মুখে। আর এই মাছ দেখতে বাজারে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। শুরু হয়ে যায় মাছের সাথে সেলফি তোলার হিড়িক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.