দেশসাংস্কৃতিক

রথযাত্রা ২০২৫: কোভিড সতর্কতা ও প্রস্তুতির আলোকে ওড়িশা সরকারের নির্দেশিকা

ভারতে কোভিড-১৯ সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৭৫৫। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯১ জন সংক্রমিত হয়েছেন এবং ৪ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে,
পুরীর রথযাত্রা ও ওড়িশা সরকারের নির্দেশিকা জারি করা হয়েছে।

আগামী ২৭ শে জুন পুরীতে রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে লক্ষাধিক ভক্তের সমাগম প্রত্যাশিত। ওড়িশা সরকারের স্বাস্থ্য দপ্তর অনুরোধ করেছে, যাদের কোভিডের উপসর্গ রয়েছে, তারা যেন রথযাত্রায় অংশগ্রহণ না করেন এবং বাড়িতে থেকেই উৎসব উপভোগ করেন। বয়স্ক ও কোমর্বিডিটি থাকা ব্যক্তিদেরও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে কোভিড পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। হাসপাতালগুলিতে অক্সিজেন, ভেন্টিলেটর, আইসোলেশন বেড এবং প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে বলা হয়েছে।

সতর্কতা ও পরামর্শ তে উল্লেখ করা হয়েছে,
যাদের জ্বর, কাশি, গলা ব্যথা বা শ্বাসকষ্টের মতো উপসর্গ রয়েছে, তারা যেন অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে

বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস বজায় রাখতে বলা হয়েছে ও
বয়স্ক ও ব্যক্তিরা জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে

যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরও উৎসবে যোগদান না করার জন্য বারংবার অনুরোধ করা হয়েছে। যারা রথযাত্রায় অংশ নেবেন, তাঁদেরকে মাস্ক ব্যবহার ও পরিষ্কার পানীয় জল ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে।
দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে বুধবার দিল্লিতে বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে কোভিড পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.