গত ৪ মাস আগে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্যে রাজনীতি। ঘটনার তদন্তের দায়িত্বে আসে সিবিআই। এরপর সুপ্রিমকোর্টে এর শুনানি শুরু হয়। শেষ শুনানি হয়েছিল তিনমাস পর ডিসেম্বর এ। শেষ শুনানির পর আবার শুনানি হবে ২০২৫ এর মার্চ মাসে।
তবে গত ১০ ই ডিসেম্বরের শুনানি তে জন সাধারণ থেকে নির্যাতিতার মা বাবা হতাশা প্রকাশ করেছেন।
তারা বলেছেন, সুপ্রিম কোর্ট যখন আমাদের মামালাটাকে গুরুত্ব ই দিতে চাইছে না তখন আমাদের অন্যভাবে ভাবতে হবে। আমাদের সমস্ত আইন বিশেষজ্ঞ দেশ সাথে আলোচনা করতে হবে , আন্দোলন নয় আইনের ব্যবস্থা আইনের পথেই হবে।
নির্যাতিতার মা জানান, আমরাও অপেক্ষা করেছিলাম, আসা হারালে তো চলবে না।
নির্যাতিতার বাবা ও মায়ের বক্তব্য, যে কোনো পরিস্থিতি তেই তারা তাদের মেয়ের প্রতি হওয়া অন্যায় এর বিচার না নিয়ে পিছ পা হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখার বিষয় চার মাস পিছিয়ে যাওয়ার পর মামলার গতি কোন দিকে এগোয়।







