বিনোদন

কলকাতায় সুজয়,স্মৃতিচারণ বাবা জয় মুখার্জির

সত্তর দশকের জনপ্রিয় অভিনেতা জয় মুখার্জির ছেলে সুজয় মুখার্জি কলকাতায় হাজির তার সিনেমা হুনর নিয়ে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই এই সিনেমাটি দেখানো হয়েছে। প্রতীযোগীতা মূলক বিভাগে নমিনেশন ও পেয়েছে সিনেমাটি। মূলত সন্তানদের তাদের স্কিল আর প্যাশন অনুযায়ী ভবিষ্যৎ বাছার স্বাধীনতার পক্ষে সওয়াল করেছে সিনেমাটি। বাবা মায়ের অপূরণীয় স্বপ্ন বা ইচ্ছেকে তাদের সন্তানদের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতার সমালোচনা করা হয়েছে গল্পে। সামাজিক বার্তা বাহক এই সিনেমায় মুক্ষচরিত্রে অভিনয় করেছেন রনিত রয়।

দাদা সাহেব ফলকে পুরস্কার প্রাপক পরিচালক সুজয় মুখার্জি আশাবাদী তার সিনেমা hunar দর্শক আরো দেখবেন। তাছাড়াও সরকারি nokri নামক নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে বলে জানিয়েছেন পরিচালক সুজয় মুখার্জি। ঘুটখা কিং তারপর তার আপকামিং রিলিজ।

বাংলায় কাজ করতে আগ্রহী আর উৎসাহী কাজল আর রানী মুখার্জির ফ্যামিলি মেম্বার পরিচালক সুজয়। ভালো কাজের অফার পেলে বাংলায় কাজ করতে তার সমস্যা তো নেই বরং তিনি চান বাংলায় দারুন সিনেমা তৈরি করতে।

নতুন মুখ , বাঙালি অভিনেত্রী কঙ্কনা তার গানের ভিডিও অ্যালবাম বলো মা কালি কি জয় অভিনয় করেছেন। দারুন সাড়া পেয়েছে গানের অ্যালবাম। সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছে ইতিমধ্যেই, জানিয়ে সুজয় মুখার্জি জানান, তার বাবা জয় মুখার্জির তার প্যাশন পূরণে তার সবসময় তাকে উদ্বুদ্ধ করেছেন। তাই তো তিনি তার hunar এ বহিঃপ্রকাশ ঘটাতে পারেন সিনেমা বানিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.