ক্রাইমবিদেশ

প্রতিদিন পাঁচবার করে এই পদ্ধতি চালিয়ে যাওযা হয়, এর ফলে পাশের ঘরে থাকা মহিলা বন্দিকে গর্ভবতী করলেন পুরুষ বন্দি।

ফ্লোরিডার এক জেলে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে যেখানে এক পুরুষ ও এক মহিলা বন্দি একে অপরকে না দেখেই মহিলাটি গর্ভবতী হয়েছেন। সাধারণত, অপরাধীদের বিরুদ্ধে মামলা রুজু করার পর আদালতের নির্দেশ অনুযায়ী শাস্তি দেওয়া হয়। এ ক্ষেত্রে পুরুষ ও মহিলা অপরাধীদের পৃথক জেলে রাখা হয়।

কিছু কিছু ক্ষেত্রে আদালত পরিবারিক কারণে পুরুষ ও মহিলা বন্দিদের কিছুদিন একসঙ্গে সময় কাটানোর সুযোগ দেয়। তবে এটি অনেক বিরল ঘটনা। এর আগে মহিলা বন্দিদের গর্ভবতী হওয়ার খবর শোনা গিয়েছে যেখানে কার কর্মকর্তারা এ ঘটনায় জড়িত ছিলেন, যা পরবর্তীতে বিতর্কের সৃষ্টি করেছে। অধিকাংশ সময় মহিলা ও পুরুষ বন্দিদের জেলগুলো একে অপরের থেকে অনেক দূরে অবস্থিত থাকে। মহিলাদের জেলগুলোতে প্রধানত মহিলা কর্মকর্তারাই দায়িত্ব পালন করেন।

তবে মায়ামির টার্নার গিলফোর্ট নাইট জেলে একটি ব্যতিক্রমী ঘটনা সামনে এসেছে। এই জেলে ২০২২ সাল থেকে বন্দি ছিলেন ২৯ বছর বয়সী ডেইসি লিঙ্ক। তার পাশের ঘরে বন্দি ছিলেন ২৪ বছর বয়সী জন ডেবাস। দুটি কক্ষের মধ্যে একটি এয়ার কন্ডিশন ভেন্টিলেশন সিস্টেম ছিল, যার মাধ্যমে
তারা পরস্পরের সঙ্গে কথা বলতে পারতেন।

জন তার ব্যক্তিগত জীবন নিয়ে ডেইসির সঙ্গে কথা বলতেন এবং কী কারণে তিনি জেলে এসেছেন তা শেয়ার করতেন। এই কথাবার্তায় তাদের মধ্যে মানসিক বন্ধন গড়ে ওঠে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। জন ডেইসিকে বলেন, তিনি বাবা হতে চান। ডেইসি এই ইচ্ছা পূরণে একটি পরিকল্পনা করেন।

দুটি কক্ষের মধ্যে একটি ছোট ছিদ্র ছিল। ডেইসি প্রতিদিন তার বিছানার চাদরে একটি পাথর বেঁধে তা পাশের ঘরে জনের কাছে পাঠাতেন। জন একটি প্লাস্টিক কভারে তার শুক্রাণু রেখে চাদরে বেঁধে ডেইসির কাছে পাঠাতেন। এরপর ডেইসি সেই শুক্রাণু নিজে ইঞ্জেক্ট করতেন।

প্রতিদিন পাঁচবার করে এই পদ্ধতি চালিয়ে যাওয়া হয়। কিছুদিন পর ডেইসি গর্ভবতী হন এবং একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন। এই ঘটনা জানার পর জেল কর্তৃপক্ষ হতবাক হয়ে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.