কলকাতা

ঘরে পরে আধ খাওয়া মদের বোতল ও কিছু সামগ্রী , হঠাৎই ভোরবেলা ২৫ তলা থেকে ঝাঁপ তরুণীর !

ফের শিরোনামে ট্যাংরা ! চাঞ্চল্যকর ঘটনা ট্যাংরায় । উঠেছে খুনের অভিযোগ । সোমবার ট্যাংরায় এক বহুতলের নীচ থেকে এক তরুণীর দেহ উদ্ধার হয় ।

সোমবার সাত সকালে এক বিকট শব্দ শোনা যায় । ঘড়ির কাঁটায় সময় তখন প্রায় সাড়ে সাতটা । বিকট শব্দের আওয়াজ পেতেই , তড়িঘড়ি নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন । দেখা যায় , ২৫ তলার ওই বহুতলের নীচে পড়ে রয়েছে এক তরুণীর নিথর দেহ। তার রক্তে ভেসে যাচ্ছে সর্বত্র । জানা গিয়েছে মৃতার নাম গরিমা লোধ , বয়স ২৯ বছর । ক্যানাল সাউথ রোডের ওই বহুতলের ২৫ তলায় থাকতেন তিনি ।

গরিমা ওই আবাসনে তার পরিবারের সঙ্গেই থাকতেন বলে খবর । রবিবার রাতেও, পরিবারের সাথে , একসাথে বসেই খাবার খেয়েছিলেন মৃতা । তারপর সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর বেলা , ২৫ তলার ওপরের জানলা থেকে গরিমা ঝাঁপ দেন । গরিমার ঘরের থেকে , অর্ধেক খাওয়া একটি মদের বোতল ও বেশ কিছু সামগ্রীও উদ্ধার করা হয়েছে । ট্যাংরা থানার পুলিশ এসেই গরিমার দেহ উদ্ধার করে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.