কিন্তু টাকা রাস্তা থেকে কুড়িয়ে নেওয়ার আগে ভেবে দেখেছেন কি কুড়িয়ে পাওয়া টাকা নিজের কাছে রাখা আদৌ কতটা শুভ? এমন কিছু মানুষও আছেন যারা কুড়িয়ে পাওয়া টাকা মন্দিরে দিয়ে দেন কিংবা গরিব দুঃখী মানুষদের দান করেন।পথে ঘাটে চলতে গিয়ে অনেক সময় টাকা পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনা অনেক মানুষের সাথে হয়েছে এবং অনেকেই সেই টাকা কুড়িয়ে নিয়েছেন।
কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এই কুড়িয়ে পাওয়া টাকা শুভ না অশুভ? রাস্তা থেকে টাকা তোলা উচিত কি অনুচিত সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। রাস্তায় অনেক সময় নোট পড়ে থাকতে দেখা যায়, আবার কখনও কয়েনও পড়ে থাকতে দেখা যায়। দুটো জিনিসরই অর্থ কিন্তু ভিন্ন। রাস্তায় কয়েন বা নোট পড়ে থাকা বাস্তুশাস্ত্র মতে শুভ।
আপনি যদি রাস্তা থেকে টাকা কুড়িয়ে পান, তবে শীঘ্রই একটি নতুন কাজ শুরু করতে পারেন। যা আপনার সাফল্য এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি এনে দেবে। এর অর্থ দেবী লক্ষ্মী আপনার উপর খুশি এবং আপনি হঠাৎ অর্থ পেতে পারেন। এছাড়া আপনি যদি কোনও রিয়েল এস্টেটে বিনিয়োগ করে থাকেন, তবে আপনি অবশ্যই লাভবান হবেন। ধর্মীয় বিশ্বাস, কোনও ব্যক্তি যদি কোনও গুরুত্বপূর্ণ কাজের যাওয়ার সময় রাস্তায় টাকা পড়ে থাকতে দেখেন, তবে এটি একটি লক্ষণ আপনি যে কাজেই যাচ্ছেন, তাতে অবশ্যই সফল হবে।







