১০০০ কোটিতে পা দিলো পুষ্পা ২। সেই আনন্দ উজ্জাপনের আগেই গ্রেপ্তার সুপারষ্টার আল্লু অর্জুন। এই ছবির উত্তেজনাই ডেকে আনলো বিপদ।
গত ৪ঠা ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজন হয়েছিল পুষ্পা ২ এর বিশেষ প্রিমিয়ার। যেখানে এই সিনেমা দেখার জন্য উদ্ধার হলেন হাজারো মানুষ। এই অতিরিক্ত জন জোয়ার সামাল দিতে লাঠি চার্জ করতে হয় পুলিশকে। সেই ভিড়েই পদপিষ্ট হলেন এক মহিলা। অভিনেতা আল্লু অর্জুন মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবেন বলে ঘোষণা করেন। এই ঘটনায় গ্রেপ্তার আল্লু অর্জুন।
ওই দিন সেই মহিলার সাথে ছিল তার সন্তানও। মৃতের পরিবার এই বিষয়ে অভিযোগ দায় করে। এবং ওই সন্ধ্যা থিয়েটারের ম্যানেজমেন্ট ও নিরাপত্তা টিমের বিরুদ্ধে মামলা দায় করেন।
পুলিশ সূত্রে খবর অভিনেতা ও তার টিম এবং আয়োজকের বিরুদ্ধে (BNS section 105 118(1) r/w 3(5)) মামলা দায় করে এই আইন অনুযায়ী, যে বা যাদের জন্য এই পরিস্থিতি হয়েছে তারা সকলে দায়ী। এই সূত্রেই গ্রেপ্তার হয় আল্লু অর্জুন।







