বিনোদন

মা হলেন রাধিকা আপ্তে, সমাজ মাধ্যমে ভাগ করলে নিলেন খুশির খবর

নায়িকা রাধিকা আপ্তে সম্প্রতি একটি সুখবর দিলেন। তিনি কন্যা সন্তানের মা হয়েছেন। এই খবরটি তিনি রেড কার্পেটে প্রথম প্রকাশ্যে নিয়ে আসেন এবং সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জানান, কাজের মধ্যে সন্তানকে স্তন্যপান করাতে করাতে তার প্রথম ওয়ার্ক মিটিং শেষ করেছেন। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আমার মেয়ে”।

এটি ছিল রাধিকার দ্বিতীয় চমক, কারণ কিছু মাস আগে, অক্টোবরে, তিনি বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে বেবিবাম্প নিয়ে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। অভিনেত্রী ও তার স্বামী, ব্রিটিশ সঙ্গীতশিল্পী বেনেডিক্ট টেলর, ১২ বছর পর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন।

উল্লেখ্য, রাধিকা আপ্তে ও তার স্বামী ২০১১ সালে লন্ডনে একত্রবাস শুরু করেন এবং পরবর্তীতে আইনি বিয়ে করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.