জেলা

যাত্রীদের সুবিধার্থে রেলের তরফে বড়োসড়ো ঘোষণা!

বেশ কয়েকদিন আগে বর্ধমান স্টেশনে ঘটে গিয়েছিল বড়োসড়ো দুর্ঘটনা। যে দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছিলেন এক শিশু সহ তিন জন। আহত হয়েছিল একাধিক।

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর, বুধবার দুপুর ১২ নাগাদ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়েছিল বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্লাটফর্মে অবস্থিত ১৫ হাজার ৮০০ গ্যালনের একটি পুরনো লোহার জলের ট্যাঙ্ক। প্রাণ হারিয়েছিল ৩ জন, আহত একাধিক। কেটে গেছে এক সপ্তাহ, কিন্তু মানুষের মনে সেই আতঙ্ক এখনও কাটেনি।

এবার বর্ধমান স্টেশনের সেই দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে পূর্ব রেলওয়ে দপ্তর। রেলের তরফ থেকে জানানো হয়েছে পূর্ব রেলের প্রত্যেকটি রেল স্টেশন চত্বর ও স্টেশনের মধ্যে প্লাটফর্মে যে যে পুরোনো লোহার জলের ট্যাঙ্ক রয়েছে সেগুলি সব ভেঙ্গে ফেলতে হবে। এছাড়াও সিমেন্টের যত্ত জলাধার আছে সেগুলোকেও মেরামত করতে হবে।

এই তালিকায় রয়েছে বহু রেল স্টেশন। প্রথম পর্যায়ে পূর্ব রেলের ৪টি ডিভিশনে মোট ১২টি পুরানো ট্যাংক মেরামত এবং ভেঙ্গে ফেলা হবে। তালিকায় সবার প্রথমে রয়েছে হাওড়া ডিভিশনে ৩টি, আসানসোল ডিভিশন ৪টি ও মালদহ ডিভিশনের ১টি ট্যাংক।

পুরনো ট্যাঙ্ক ভেঙ্গে ফেলা হলেও, যাত্রীদের স্টেশনে এসে যাতে পানীয় জলের সমস্যায় না পড়তে হয় তার জন্য এবার স্টেশনের বাইরে তৈরি করা হবে ট্যাংক। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র জানান, ‘আশা করা হচ্ছে আগামী ১ বছরের মধ্যে স্টেশন চত্বরে থাকা জলাধারগুলিও ভেঙে ফেলার কাজ সম্পন্ন করা যাবে । এই কাজ চলাকালীন যাত্রী পরিষেবা যাতে বিঘ্নিত না হয় তার জন্য সদা সচেষ্ট থাকবে পূর্বরেল’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.