ক্রাইমজেলা

বাবা হয়ে দিনের পর দিন নাবালিকা মেয়েকে ধর্ষন

‘সমাজ’- এই শব্দটা যতটা সুন্দর তার ভিতরটা দিনে দিনে ততো কুশিত হয়ে উঠছে। এখন সমাজের যা অবস্থা তাতে কেউ নিরাপদ নয়। আর যত দিন যাচ্ছে সম্পক গুলতেও লালসার আগুন জ্বলে উঠছে। যার শিকার হচ্ছে ঘরে থাকা বাচ্চা থেকে বড় সবাই।
এমনি এক ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি । দিনের পর দিন বাবার লালসার শিকার নাবালিকা! কাউকে জানালে খুনের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ।ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয়রা।

বছর চারেক আগে তার বাবা মারা যান। তারপর কৈলাসনগরের বাসিন্দা শম্ভু দাসের সঙ্গে বিয়ে হয় নাবালিকার মায়ের। সেই থেকেই মায়ের সঙ্গে দাস বাড়িতে থাকে নির্যাতিতা। এই সুযোগকেই কাজে লাগায় গুণধর। অভিযোগ, দিনের পর দিন সৎ মেয়েকে ধর্ষণ করে শম্ভু। কাউকে জানালে খুন করে দেবে বলে হুমকিও দেয় অভিযুক্ত। ভয়ে স্বাভাবিকভাবেই কাউকে কিছু বলেনি নির্যাতিতা।

সূত্রের খবর, মঙ্গলবার ঘটনাচক্রে সন্দেহ হয় নাবালিকার মায়ের। তিনি মেয়েকে চেপে ধরতেই কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতা। গোটা বিষয়টা জানায় সে। এরপরই মেয়েকে নিয়ে থানার দ্বারস্থ হন গুণধরের স্ত্রী। ইতিমধ্যেই শম্ভুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পকসো ধারায় দায়ের হয়েছে মামলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.