বাস্তবিক জীবনে সুখের দাম্পত্য জীবন কাটাচ্ছেন রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস। এমনকি বর্তমানে তাদের কোল আলো করে এসেছে নতুন অতিথি। গত ৮ বছর আগে বড় পর্দায় দুটি বেঁধেছিলেন তারা। তারপরে দুজনেই ছোটপর্দায় মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে। এবার ফের তাঁরা জুটি বেঁধে বড়পর্দায় ফিরছেন’হ্যাপি হ্যাপি ফ্যামিলি’ সিনেমার মাধ্যমে।
গত ২০১৭-তে রংরুট সিনেমায় তাঁরা প্রথম জুটি বেঁধেছিলেন। পরবর্তীতে এই জুটি গাঁটছড়া বাঁধেন। এমনকি তাদের জীবনে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। তারপরে ভিন্ন ধরনের চরিত্রে একাধিক ধারাবাহিকে প্রশংসা পেয়েছেন তাঁরা। এবার ফের ৮ বছর তাঁরা বড় পর্দায় ফিরলেন। রাহুল বিশ্বাসের পরিচালনায় বড় পর্দায় আসছে’হ্যাপি হ্যাপি ফ্যামিলি’ সিনেমা। এরই মধ্যে শেষ হয়েছে সিনেমার শ্যুটিং। তাই কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসবে এই সিনেমার পোস্টার। পাশাপাশি মুক্তি পাবে এই সিনেমার ট্রেলার। সম্ভবত ২০২৬-এর গোড়াতেই বড়পর্দায় আসবে এই সিনেমা।
এপ্রসঙ্গে অভিনেতা রাহুল মজুমদার জানিয়েছেন,’এখন প্রায় প্রত্যেক পরিবারেই সমস্যা থাকে। এই সমস্যা নিয়ে সকলকে ডিল করতে হয়। এই সিনেমা হলো এমন এজেন্সি যারা মানুষের পরিবারের সমস্যা মেটায়। আমি সেই ফ্যামিলির একটা পার্ট। অনেকেরই মেন্টাল ব্লকেজ থাকে,কেউ খেতে খুব ভালোবাসে-প্রীতির চরিত্রটা সেইরকম। সমাজ মাধ্যমে কেউ মোটা হলেই বডি শ্যামিং করা। তার কোনও রোগ আছে কিনা, কোনও হরমোন্যাল ইমব্যালেন্সের প্রবলেম আছে কিনা। কেউ সেগুলো ভেবে দেখে না। প্রীতির সঙ্গে কাজ করাটা সবসময়ে বাড়তি পাওনা। প্রীতি নিজেও মা হওয়ার পর ক্যামেরার সামনে দাঁড়াতে ইতস্তত বোধ করছিল। আমি এবং ওর দাদা জোর করি। এত বছর পর প্রীতির সঙ্গে অভিনয় করতে পেরে ভালো লাগছে। এতদিন পর ওর সঙ্গে আবার কাজ করব,ও একজন দুর্দান্ত অভিনেত্রী। তবে ও প্রথমে রাজি হয়নি কারণ ও ভীষণ ভয় পাচ্ছিল। এই সমস্যাও দেখানো হয়েছে ছবির মধ্যে। লোকের চিন্তা করে যদি আমরা পথ চলা বন্ধ করে দিই তাহলে আমাদেরই ক্ষতি। লোকে যাই বলুক আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের মূল মন্ত্র। এটাই দেখানো হয়েছে ছবিতে।’







