বিনোদন

কিং খানের নামে আরও একটি নতুন পালক জুড়ল, আসল ব্যাপার কি?

ভারতীয় বিনোদন জগতের রাজা তিনি। ভারতের সেলফ মেড সুপারস্টার। তিনি হলে‘বলিউড কিং’শাহরুখ খান। গিনেস বুক থেকে শুরু করে দুবাইয়ের বুর্জ খলিফা পর্যন্ত সব স্থানে তাঁর নাম। এবার তাঁর নামের সাথে জুড়তে চলেছে আরও একটি নতুন পালক। সূত্রের খবর, শাহরুখ খানের নামে নাকি আস্ত এক অট্টালিকা তৈরি হতে চলেছে। এর পশ্চাতে আছে প্রথম সারির এক স্থাপত্য সংস্থা। জানা গিয়েছে, চলতি বছরের শিশু দিবসেই মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে তার আনুষ্ঠানিক ঘোষণা হবে।

গত এক সপ্তাহ ধরে সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই বিষয়ে জানানো হয়েছিল। কিন্তু তারকার নাম প্রকাশ্যে আসেনি। কেবল তাঁর একটি অস্পষ্ট ছবি সামনে আসে। সেই ছবি সামনে আসতেই সকলেই খুশীতে আত্মহারা। কারুরই বুঝতে অসুবিধা হয়নি যে যার ছবি তারা দেখেছেন, তিনি আর কেউ নন, বরং স্বয়ং‘কিং খান’।

আরও জানা গিয়েছে, অট্টালিকার নাম ঘোষণার অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে উপস্থিত থাকতে পারেন‘রুহ বাবা ’খ্যাত অভিনেতা কার্তিক আরিয়ানও। প্রসঙ্গত, এই প্রথম কোনও বলিউড অভিনেতার নামে বিলাসবহুল অট্টালিকার নাম রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.