বিনোদন

কবে বেরোবে খাদানের ট্রেলার? উত্তর দিলেন নায়ক দেব

সোশ্যাল মিডিয়া খুললেই এখন শুধু দেখা যাচ্ছে খাদানের প্রমোশন। বড় পর্দায় এই ছবি মুক্তি পাওয়ার আগে আর মাত্র ৪ দিন বাকি। তার আগে এখনো পর্যন্ত ট্রেলার না বেরোয় চিন্তিত অনুরাগীরা। সবার মনে প্রশ্ন হচ্ছে ট্রেলার বেরোইনি কেন? এমনকি ট্রেলার লঞ্চের দিন পিছিয়ে গেল কেন? সেই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন প্রযোজক তথা অভিনেতা দেব।

২০ই ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে খাদান সিনেমা। তার আগে থেকে হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। এখনো পর্যন্ত সর্বসমক্ষে আসেনি এই অপেক্ষাকৃত সিনেমার ট্রেলার। সেই নিয়ে দর্শক মহলে আরো কৌতুহল বেড়ে গিয়েছে। তবে এর আগে রবিবার ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল। তবে টেকনিক্যাল কারণে পিছিয়ে গিয়েছে ট্রেলার লঞ্চের দিন। সেই নিয়ে মানুষের মধ্যে কিছুটা উৎকণ্ঠা বাড়ে। তবে সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছে খোদ নায়ক নিজেই। আগামী বুধবার অর্থাৎ ১৮ তারিখ এই অপেক্ষাকৃত সিনেমার ট্রেলার লঞ্চ হতে চলেছে। সোশ্যাল মিডিয়া সেই বিষয়ে ঘোষণা করলেন নায়ক।

এক্স হ্যান্ডেলে অভিনেতা তথা প্রযোজগ দেব লিখেছেন, ” সুপ্রভাত সকলকে। খাদানের ট্রেলার আসতে চলেছে সামনের বুধবার ঠিক সকাল ন’টায়”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.