ক্রাইমজেলা

নাবালিকার যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার এক,

নাবালিকার যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার এক যুবক। ধৃতকে আজ পেশ করা হবে বারুইপুর মহকুমা আদালতে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার বোড়াল এলাকায়।

নরেন্দ্রপুর থানা এলাকায় এক নাবালিকাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। প্রতিবেশী এক যুবক তার যৌন নির্যাতন করে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। নাবালিকাকে একা পেয়ে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ। রাতেই এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবক রাজু মালিকে বোড়াল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। রাতেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.