থাইরয়েড গ্রন্থি শরীরের বেশিরভাগ বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। তবে শুধুমাত্র এই একটিই নয়, আরও নানা ধরনের কাজ আছে এই গ্রন্থির। থাইরয়েডের সমস্যা হলে তাই শরীরে নানা প্রভাব পড়ে।
পুরুষদের তুলনায় মহিলারা বেশি ভোগেন এই সমস্যায়। তবে কিছু ঘরোয়া উপায়ে থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
* সজনে গাছের ডাঁটা, ফুল, পাতা, এই সব উপাদানই পুষ্টিতে ভরপুর। সজনে হল সুপারফুড। এই খাবার থাইরয়েডে হরমোনের কারণে হওয়া শারীরিক সমস্যা প্রতিরোধে দারুণ ভাবে সাহায্য করে।
* আপেল সিডার ভিনেগার শরীরে এসিড-অ্যালক্যালিন ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। এটি ওজন বৃদ্ধিতে বাধা দেয় এবং হরমোন উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। এর উপকারিতা লাভ করার জন্য প্রতিদিন এক গ্লাস গরম পানিতে ২ চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে মধু মিশিয়ে খান।
*আদা এটি পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজে সমৃদ্ধ। তাই আদা বিভিন্ন প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আদা চা খেলে থাইরয়েডের সমস্যাও নিয়ন্ত্রণে থাকে।






