খেলাধুলা

পাকিস্তানের নতুন টালবাহানা! ভারতে জুনিয়র হকি বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত

২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) জানিয়েছে, ইভেন্টে অংশ নিতে ফেডারেল সরকারের থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) প্রয়োজন।

পিএইচএফ-এর মহাসচিব রানা মুজাহিদ করাচিতে সাংবাদিকদের জানান, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকা সত্ত্বেও বড় ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের জন্য সাধারণত সরকার অনুমতি দিয়েছে। তবে এবার এনওসি না পাওয়া পর্যন্ত দলের অংশগ্রহণ চূড়ান্ত করা হবে না।

২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার জন্য পাকিস্তান যোগ্যতা অর্জন করেছে এশিয়া কাপের রানার্স-আপ হয়ে। ওমানে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের ফাইনালে ভারত পাকিস্তানকে ৫-৩ গোলে পরাজিত করে।

রানা মুজাহিদ বলেন, “জুনিয়র বিশ্বকাপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী সিনিয়র স্কোয়াড তৈরি করতে চাই। আমাদের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ ও অলিম্পিকে কোয়ালিফাই করা।”

এদিকে, পিএইচএফ আর্থিক সংকটের মধ্যেও খেলোয়াড়দের বকেয়া ভাতা পরিশোধ করেছে। একই সঙ্গে সিনিয়র ও জুনিয়র দলের জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে।

তবে শেষ পর্যন্ত পাকিস্তান জুনিয়র দলের ভারতে যাত্রা নির্ভর করছে সরকারের অনুমোদনের উপর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.