বিনোদন

৩ দিনের মধ্যে পুষ্পাকে পিছনে ফেলে, বাজেটের বেশী আয় করল মালয়ালম ছবি ‘মার্কো’

সিনেমা মুক্তার ৩ দিনের মধ্যেই ‘পুষ্পা -২’ কেও ছাপিয়ে গেছে মালায়ালমে ছবি ‘মার্কো’। দর্শকরা সিনেমাটিকে আন্তর্জাতিক মানের বলে অভিহিত করছেন।
এই ডিসেম্বরের ২০ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মার্কো’ । মুক্তির ৩ দিনের মধ্যেই বক্স অফিসে চাঞ্চল্য সৃষ্টি করেছে ।
কম বাজেটের এই সিনেমা ‘পুষ্পা-২’ পিছনে ফেলে দিয়েছে।

‘মার্কো’ প্রথম দিনে মোট ৪.৩ কোটি টাকা আয় করেছে, যার মধ্যে মালয়ালমে ৪.২৯ কোটি এবং হিন্দিতে ১ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় দিনে মোট আয় হয়েছে ৪.৬৫ কোটি টাকা, যার মধ্যে মালয়ালমে ৪.৬৩ কোটি এবং হিন্দিতে ২ লাখ টাকা। তৃতীয় দিনে সিনেমাটি ৫.২৫ কোটি টাকা আয় করে। এর ফলে, ভারতে সিনেমাটির মোট আয় ১৪.২০ কোটি এবং বিশ্বব্যাপী আয় ৩০ কোটির বেশি ছাড়িয়েছে।
এছাড়াও জানা গেছে , ‘মার্কো’ নির্মাণে প্রায় ৩০ কোটি টাকা খরচ হয়েছে এবং ৩ দিনের মধ্যেই নির্মাতারা বিশাল মুনাফা করেছেন। এখন প্রশ্ন উঠতে পারে, আয়ের দিক থেকে ‘পুষ্পা ২’ কীভাবে পিছিয়ে পড়ল?

আসলে, ‘পুষ্পা ২’ তেলেগু, তামিল এবং হিন্দি ভাষায় ভালো আয় করছে, তবে কন্নড়ে মাত্র ৭.৩৬ কোটি এবং মালয়ালমে ১৪.০৩ কোটি টাকা আয় করতে পেরেছে। অন্যদিকে, ‘মার্কো’ মাত্র ৩ দিনের মধ্যেই মালয়ালমে ‘পুষ্পা ২’-এর চেয়ে বেশি আয় করেছে।
অন্যদিকে, সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে অসাধারণ উন্মাদনা দেখা যাচ্ছে। দর্শকরা ‘মার্কো’-কে ২০২৪ সালের সেরা সিনেমা বলে অভিহিত করছেন। শুধু তাই নয়, সিনেমাটি দেখে অনেকে একে আন্তর্জাতিক মানের সিনেমা বলছেন। এটি একটি মালয়ালম ভাষার অ্যাকশন থ্রিলার সিনেমা, যা লিখেছেন ও পরিচালনা করেছেন হানিফ আদেনি। সিনেমাটি হিন্দিতেও মুক্তি পেয়েছে। এটি প্রযোজনা করেছেন শরিফ মোহাম্মদ কিউবস এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে।

এই সিনেমায় প্রধান চরিত্রে রয়েছেন সিদ্দিকি, জগদীশ, অভিমন্যু শম্মী থিলকান এবং উন্নি মুকুন্দন। এছাড়া কাবির দুহান সিং, অ্যানসন পল, ইউকতি ত্রেজা এবং শ্রীজিত রবি অভিনয় করেছেন। এটি ২০১৯ সালের মালয়ালম সিনেমা ‘মিখাইল’-এর স্পিন-অফ, যেটির পরিচালনাও করেছিলেন হানিফ আদেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.