রাজ্যে হিংসা বন্ধের উদ্দেশ্যে রাজ্য সরকারকে কর্তব্যের ব্যাপারে সতর্ক করল কলকাতা হাইকোর্ট। আজ অর্থাৎ বুধবার উচ্চ আদালতের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের সাফ বার্তা, ‘মানুষের নিরাপত্তা ও আস্থার থেকে বড় কিছু হতে পারে না। এই ২টি সুনিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হবে রাজ্যকে।’
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যপাল রিষড়ায় যান। রাজ্যপালকেও আম জনতা তাঁদের অসহায়তার কথা জানান। বহুলাংশের মত ছিল, উচ্চ আদালত স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে, এলাকায় বিচারকের পরিবার সুরক্ষিত নয় সেখানে আর বাকি পাঁচটা সাধারণ মানুষের কী অবস্থা তা সহজেই কল্পনা করা যায়।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, শৃঙ্খলা রক্ষায় যেকোনও মিছিল যেকোনও জায়গায় থামিয়ে দেওয়ার অধিকার পুলিসের বর্তমান। মিছিলের শুরু ও শেষ সময় মেনে করা আবশ্যিক। পথে কোথাও অশান্তির সম্ভাবনা থাকলে পুলিসকে আগে থেকে রাস্তার পাশে ব্যারিকেড দিতে হবে। লাগাতে হবে সিসিটিভি ক্যামেরাও।







