এক অস্ত্রোপচার করে সুস্থ শরীরে মা ও সন্তানকে বাড়ি ফেরালেও, অবাক চিকিৎসকরা। একটি নয়, পুত্র সন্তানের জন্ম দেওয়া মায়ের দুটি জরায়ু। অস্ত্রোপচারের সময় যা দেখে রীতিমতো অবাক অপারেশন থিয়েটারে থাকা চিকিৎসক ও নার্সরা। ডঃ মহিতোষ মন্ডল জানান, প্রায় কুড়ি বছরের তার চিকিৎসক জীবনের অভিজ্ঞতাতে এই প্রথম এমন ঘটনার সাক্ষী থাকলেন। একজন মহিলার সাধারণত একটি জরায়ু থাকে। তবে বনগাঁর আনার পুকুরিয়া এরেপোতা বাজার এলাকার বাসিন্দা পূজা বিশ্বাস, সন্তানসম্ভবা অবস্থায় গত ১৯ তারিখ বনগাঁর বেসরকারি এক নার্সিংহোমে ভর্তি হন। সেখানেই অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা লক্ষ্য করেন মায়ের দুটি জরায়ু রয়েছে। একটিতে সন্তান রয়েছে অপরটি মূত্রথলির আড়ালে ঢেকেছিল বলেই চিকিৎসকরা জানান। তবে দুটি জরায়ুর মুখও আলাদা। গঠনগত পরিবর্তনে রয়েছে জরায়ুর ক্ষেত্রে বলে জানিয়েছেন চিকিৎসক মহিতোষ মন্ডল। সেক্ষেত্রে অস্ত্রোপচার করার সময় কিছুটা হলেও সমস্যায় পড়তে হয় চিকিৎসকদের। তবে অবশেষে সফল অস্ত্র প্রচারের মাধ্যমে মা ও সন্তানকে স্বাভাবিক জীবনে ফেরালেন তারা। এই ধরনের দুটি জরায়ুকে ইউটোরাইন ডাইডিলকাস ইউনিকলিস বলা হয়ে থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায়। যা বিরল বলেই জানান চিকিৎসকরা। রোগিনী অর্থাৎ মা পুজা বিশ্বাস পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এদিন মা ও সন্তানকে সুস্থ শরীরে বাড়িতে ফেরালেন নার্সিংহোম কর্তৃপক্ষ। বিষয়টি জানতে পেরে কিছুটা হলেও অবাক পূজা। ভবিষ্যতে এর জন্য কোন সমস্যায় পড়তে হবে কিনা চিকিৎসকদের জিজ্ঞাসা করেন তিনি। সেক্ষেত্রে চিকিৎসকরা জানিয়ে দেন এর জন্য কোন সমস্যায় পড়তে হবে না তাকে। ফলে ২ জরায়ু বিশিষ্ট এই মা সুস্থভাবেই সন্তানকে নিয়ে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে ফিরলেন বাড়িতে। রোগীর পরিজন ও প্রতিবেশীরাও খুশি চিকিৎসকদের এই সাফল্যে।
Read Next
November 4, 2026
গোবরডাঙার প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের মেয়েকে ধর্ষণের অভিযোগ, সাহায্যের নাম করে সল্টলেকেও নির্যাতন! গ্রেফতার প্রাক্তন কাউন্সিলারের ছেলে
November 3, 2026
২০১৬ সালের পুরনো মামলা, ঝাড়গ্রাম আদালতে হাজির দিলীপ ঘোষ! কী অভিযোগে শুনানি?
November 3, 2026
উত্তরাখণ্ডে তুষারঝড়ে নিখোঁজ ৮ ট্রেকার, পাঁচজনই বাঁকুড়ার! দু’দিন পরও মেলেনি সন্ধান
November 3, 2026
নিজের দলের কর্মীদের কাছেই মার খেয়ে হাসপাতালে বিধায়ক
November 2, 2026
ছেলের ডাকে ঘরে ফিরে মর্মান্তিক পরিণতি! ব*টি দিয়ে স্ত্রীর গ*লা কা*টল স্বামী
November 1, 2026
আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ! মগরা থেকে গ্রেফতার চার, উদ্ধার ২টি পিস্তল ও ৪ লক্ষ টাকা
Related Articles
Check Also
Close
-
রানাঘাটের অস্মিকার পাশে শুভেন্দু অধিকারীApril 1, 2025







