বুধবার সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে অভিযান চালিয়ে মোক্তার আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা। ধৃত ব্যক্তি জাল নথি তৈরির অভিযোগে এর আগেও গ্রেফতার হয়েছিলেন।
জানা গিয়েছে, বুধবার সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে অভিযান চালিয়ে মোক্তার আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা। ধৃত ব্যক্তি জাল নথি তৈরির অভিযোগে এর আগেও গ্রেফতার হয়েছিলেন। ধৃতের বাড়ি থেকে প্রচুর প্যান কার্ড ও ডেবিট কার্ড উদ্ধার হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে জাল নথি তৈরির অভিযোগে চুঁচুড়া থেকে গ্রেফতার হয়েছিলেন মোক্তার। তার পর কয়েকমাস জেলবন্দি ছিলেন তিনি। জামিনে মুক্তি পাওয়ার পর সে ফের পুরনো কারবারে নেমে পড়েছে।







