Uncategorizedজেলা

তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীর সমর্থনে মিছিল ও পথসভা

তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে বোহার দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় সোমবার। মেমারি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বোহার দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আব্দুল মুকিম এর ব্যবস্থাপনায় জাকরা সোসাইটি থেকে বকুলতলা পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয় পাশাপাশি বকুলতল একটি পথসভা করা হয়।

পথসভা থেকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের প্রতি বঞ্চনার কথা তুলে ধরেন এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কথা তুলে ধরেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি।
মেমারি দু’নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গফফর মল্লিক, পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আরিফুল ইসলাম, বোহার দু’নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল মকিম ,বুথ সভাপতি রাকেশ মণ্ডল সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.