রাজ্যের মন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর অনুপ্রেরণায় নদীয়ার কৃষ্ণনগরে উদ্বোধন হলো নদীয়া ভাষা উৎসব এবং মেলার । এদিন নদীয়ার রবীন্দ্র ভবনে এই উৎসবের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন নদীয়ার জেলা শাসক এস অরুন প্রসাদ, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদীয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, কৃষ্ণনগরের পৌরমাতা, পুলিশ সুপার অমর নাথ কে, রানাঘাট পুলিস জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার সিদ্ধার্থ ধপলা সহ একাধিক সরকারি আধিকারিক ও বিধায়কেরা। এদিন অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।আজ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। ২৬ তারিখ বিশিষ্ট সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এবং ২৭ ডিসেম্বর মেলায় উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক শ্রীজাত। শুধু তাই নয় থাকছে বিশিষ্ট সংগীত এবং আবৃত্তি শিল্পীদের বিচিত্রা অনুষ্ঠানও। মেলায় রাজ্যের তথা নদীয়া জেলার কুটির শিল্প কে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। একদিকে বড় দিন অন্যদিকে এই সরকারি মেলা নিয়ে রীতিমত আপ্লুত নদীয়া বাসি।
Read Next
November 22, 2026
বৃষ্টির বিদায়, মঙ্গলবার থেকেই নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে শীত, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
Related Articles
Check Also
Close







