রাজ্য

বিসর্জনে মায়ের কাছে ডিএ প্রার্থনা রাজ্যের সরকারি কর্মীদের

দেবী দুর্গার বিসর্জনে এসে বিদায়বেলায় মায়ের কাছে ভক্তদের কাতর আবেদন। তার মধ্যে দেখা গেল মায়ের কাছে সরকারি কর্মীদের ডিএ-র দাবী। সেই বিসর্জনে এসে বকেয়া ডিএ আদায়ের প্রার্থনা করলেন বারোয়ারি পুজোর সদস্যরা। ভগবানের কাছে পুজো কমিটির সদস্যদের এই অভিনব প্রার্থনা ঘিরে শুরু হয়েছে চর্চা।

রাজ্যে দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ আদায়ের দাবিতে আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মীরা। দফায় দফায় আন্দোলন চলছে রাজ্যজুড়ে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের দুর্গাপুজোর আগে আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষনা করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক বেড়েই চলেছে, একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষোভও। ডিএ নিয়ে আন্দোলন ও মামলা চলছে সুপ্রিম কোর্টে। কিন্তু এত কিছুর পরেও ডিএ মিলবে কিনা তা নিয়ে কোনও আশার আলো দেখতে পাচ্ছে না আন্দোলনকারীরা। এবার দুর্গা প্রতিমা বিসর্জনে এসে ধনো দেবীর কাছে দিয়ে প্রার্থনা করলেন আন্দোলনকারীরা। হুগলি জেলার চুঁচুড়াতে আদি তোলাফটক বারোয়ারির পুজো কমিটির মধ্যে অনেকেই রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, স্কুল শিক্ষক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.