জেলা

লটারিতে কোটিপতি! মালদার সিভিক ভলান্টিয়ারের ভাগ্য বদলের গল্প

মালদা জেলার রতুয়া থানার অন্তর্গত বৈকুন্ঠপুরের এক সাধারণ সিভিক ভলান্টিয়ারের জীবনে রাতারাতি বদলে গেল ভাগ্য। লটারিতে এক কোটি টাকা জিতে কোটিপতি হয়ে উঠলেন কৌশিক ঘোষ।

রতুয়া থানায় কর্মরত কৌশিক ঘোষ পেশায় একজন সিভিক ভলান্টিয়ার। সম্প্রতি একটি জরুরি কাজের জন্য তিনি শিলিগুড়ি যাচ্ছিলেন। যাত্রাপথে চাঁচলে এক দোকান থেকে ১২০ টাকার একটি লটারির টিকিট কেনেন। আর সেই টিকিটই তাঁর জীবনে নিয়ে এল বিরাট সাফল্য। বেলা বাড়তেই লটারির ফলাফল প্রকাশ পায় এবং নিজের টিকিটের নম্বর মেলাতে গিয়েই চমকে যান কৌশিকবাবু। দেখা যায়, তাঁর টিকিটেই প্রথম পুরস্কার — এক কোটি টাকা!

শিলিগুড়ি যাওয়ার পরিকল্পনা বাতিল করে সঙ্গে সঙ্গেই তিনি বাড়ি ফিরে আসেন এবং পরিবারের সকলকে এই খুশির খবর দেন। কোটিপতি হওয়ার আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে তাঁর পরিবার।

কৌশিক ঘোষ জানান, বহুদিন ধরেই তিনি একটা পাকা বাড়ি বানানোর স্বপ্ন দেখতেন। এবার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে। শুধু তাই নয়, নিজের এলাকায় একটি ছোট জগন্নাথ মন্দির নির্মাণ করারও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এই আনন্দের মুহূর্ত শুধু কৌশিকবাবু এবং তাঁর পরিবারের জন্য নয়, গোটা বৈকুন্ঠপুর এলাকার মানুষের কাছেও এক গর্বের বিষয় হয়ে উঠেছে। এক সাধারণ সিভিক ভলান্টিয়ারের জীবনে এই অভাবনীয় সাফল্যের গল্প প্রমাণ করে, ভাগ্য যে কোনও সময় বদলে যেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.