জেলারাজনীতি

বাংলাদেশ – পাকিস্তান আমাদের ভাই ? তৃণমূল নেতার মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক প্রতিক্রিয়া

জলপাইগুড়িতে SIR বিরোধী সভায় বিস্ফোরক তৃণমূল নেতা কৃষ্ণ দাস ! বাংলাদেশ – পাকিস্তান আমাদের ভাই ? দাপুটে তৃণমূল নেতার মন্তব্য , “বাংলাদেশ পাকিস্তান আমাদের পড়শি। আমাদের ভাই। আমাদের লড়াই করার দরকার চিনের সঙ্গে। লড়াই করার দরকার ইংল্যান্ডের সঙ্গে। ওরা আমাদের শোষন-শাসন সব করেছে। কিন্তু আমাদের ভাইয়ের প্রতি বাজে মন্তব্য করা ঠিক নয়।”

কৃষ্ণ দাসের এই মন্তব্যের পরেই , তীব্র উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে । তৃণমূল নেতার মন্তব্যের পরে কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপি । তবে অবশ্য কৃষ্ণ দাস পরে বলেছেন , “আমরা চাই পড়শির সঙ্গে ভাল সম্পর্ক হোক। আমার বাড়ির পাশে যে থাকে তাঁর সঙ্গে যদি আমাদের ভাল সম্পর্ক থাকে তাহলে বাইরে থেকে কেউ এসে আমাদের আক্রমণ করতে পারবে না।”

জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে , SIR বিরোধী সভায় লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় কৃষ্ণ দাসকে । আর বিজেপিকে তুলোধনা করতে গিয়েই ওই মন্তব্য করে বসেন নেতা ।

এর বিরুদ্ধে , বিজেপির তরফে রায়গঞ্জে পথসভাও করা হয় ।বিজেপির জেলা কমিটির সদস্য তথা কিষান মোর্চার জেলা সভাপতি নকুল দাস , নাম না করে কৃষ্ণ দাসকে নিদানও দেন পাকিস্তানে চলে যাওয়ার ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.