Lমাথায় সমস্যা বিনোদ কাম্বলির! স্মৃতিশক্তিতে মরচে পড়েছে কাম্বলির । জানিয়েছেন চিকিৎসক বিবেক দ্বিবেদী । তবে জানা গেছে , প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের শারীরিক অবস্থা আগের থেকে উন্নত হয়েছে । মূত্রনালীতে সংক্রমণের কারণে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন খেলোয়াড়কে । জানা গেছে , বিনোদের মাথাতেও রক্ত জমাট বাঁধছিল ।
চিকিৎসক বিবেক দ্বিবেদী জানিয়েছেন , “কাম্বলিকে যখন এখানে নিয়ে আসা হয়েছিল, তখন তাঁর শরীরে পুষ্টির অভাব ছিল। আগামী দিনে তাঁর পুষ্টি প্রয়োজন, সেই সঙ্গে দরকার ফিজিয়োথেরাপি। এই দু’টি দিকে নজর রাখা হচ্ছে। তাঁর স্মৃতিশক্তির ক্ষয় হয়েছে। কাম্বলির মস্তিকে কিছু সমস্যা তৈরি হয়েছে। তবে সময়ের সঙ্গে তা ঠিক হয়ে যাবে। ১০০ শতাংশ না হলেও ৮০-৯০ শতাংশ স্মৃতিশক্তি ফিরে পাবেন তিনি।” তিনি আরো বলেন , “মস্তিকে রক্ত জমাট বেঁধেছিল। ওষুধ দিয়েই সেই সমস্যা দূর করা যাবে। কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ভাল ভাবে রিহ্যাব করাতে হবে। ফিজিয়োথেরাপি এবং পুষ্টির প্রয়োজন। তা হলেই ঠিক হয়ে যাবেন।”
একসময় সচিনের সঙ্গে খেলা কাম্বলি ক্রিকেটের ২২ গজ থেকে হারিয়ে যান নিজের দোষেই । তার জীবনে বড়ো সমস্যা নিয়ে আসে মদ্যপান । তবে ধীরে ধীরে নিজেকে বদলাচ্ছেন প্রাক্তন তারকা । তিনি বলেন , “সামনেই বড়দিন, নিউ ইয়ার। জীবনটা উপভোগ করো। কিন্তু সব ভুলে গিয়ে নয়। কিছুটা বাঁচিয়ে রেখো। মজা করতে গিয়ে সব ভুলে যেয়ো না। মাতাল হয়ে যেয়ো না। কারণ মা-বাবা সেটা পছন্দ করবে না।”







