কেন্দ্র

ইডি অফিসারের বাড়ি থেকে নোটের পাহাড় উদ্ধার করল সিবিআই

বর্তমান পরিস্থিতিতে অনেক সময় দেখা গিয়েছে ইডি ও সিবিআই আধিকারিকদের যৌথ অভিযানে অবৈধ টাকা বাজেয়াপ্ত করতে। এবারে অভিযুক্তের জায়গায় রয়েছে খোদ ইডি অফিসার। টাকার পাহাড় পাওয়া গেল ওই আধিকারিকের বাড়ি থেকে। পলাতক অভিযুক্ত ইডি কর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের শিমলায়।

গত তিন বছর আগে ওই ইডি কর্তা ও তাঁর ভাই আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের একটি মামলায় অভিযুক্ত ছিল। বর্তমানে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সহকারী ডিরেক্টর পদে রয়েছেন অভিযুক্ত ব্যক্তি।সম্প্রতি সিবিআইয়ের চণ্ডীগড়ের দফতরে দুর্নীতি প্রতিরোধ আইনে একটি অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্তের বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারীরা। বর্তমানে পলাতক রয়েছে ওই অভিযুক্ত ইডি আধিকারিক। তবে তদন্তকারীদের হাতে গ্রেফতার হয়েছে ওই অধিকারিকের ভাই।

অভিযুক্ত ইডি কর্তার হেফাজত থেকে মোট ১ কোটি ১০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। প্রথম দফার তল্লাশিতে পাওয়া গিয়েছিল ৫৪ লক্ষ টাকা। ছোটা শিমলার স্ট্রবেরি হিল্‌সের রানি ভিলায় ইডি কর্তার বাড়িতে হানা দিয়ে আরও ৫৬ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। চণ্ডীগড় ও শিমলার সিবিআই আধিকারিকদের যৌথ দল এই অভিযান চালিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.