রাজ্য

ফের রাজ্যে অনলাইন জালিয়াতি,শিকার এক যুবক

নিজের একটি ছোট ভুলে হুগলির এক যুবক প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা খোয়ালেন।

হুগলির উত্তরপাড়া ভদ্রকালী এলাকার বাসিন্দা ঐ যুবকের নাম অভিজ্ঞান বোস। জানা যাচ্ছে, তিনি একটি বেসরকারি ব্যাঙ্কে অনেক টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খোলেন।রবিবার, তাঁর কাছে সেই ব্যাঙ্কের নাম করে একজন ফোন করেন।সেই ব্যক্তি একাধিক গোপন তথ্য জানতে চান। সত্যিই হয়ত ব্যাঙ্কের ফোন ভেবে নেট ব্যাঙ্কিংয়ের জন্য ওটিপি দিতেই তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা চুরি হয়ে যায়।

তিনি দাবী করেন ফোন করে তাঁকে কাস্টমার আইডি, ডেবিট কার্ডের নম্বর বলা হয়। সেগুলি ব্যাঙ্ক ছাড়া আর কারও জানার কথা নয়। তার ফলেই তিনি বিশ্বাস করতে বাধ্য হন যে ফোনটি আসলে ব্যাঙ্ক থেকেই করেছে।

তিনি দাবি করেছেন, পুলিশের উচিৎ এই ঘটনার সঠিক তদন্ত করা। কারা জড়িত রয়েছে, তা অবশ্যই সামনে আসা দরকার। এই ঘটনার দ্রুত কিনারা হোক। এই দাবিই করেছেন সর্বস্ব হারানো সেই যুবক। এখন দেখার বিষয় এটিই যে, শেষপর্যন্ত উত্তরপাড়ার অভিজ্ঞান তাঁর খোয়া যাওয়া টাকা আদৌ ফেরৎ পান কিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.