টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এবার বাংলাদেশের ছবিতে মনোযোগ দিচ্ছেন। বুধবার তিনি ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবির শুটিংয়ের জন্য ঢাকায় পৌঁছেছেন। এই ছবিতে এক পুলিশের চরিত্রে অভিনয় করবেন তিনি।
কৌশানী এর আগে ‘প্রিয়া রে’ ছবিতে অভিনয় করেছিলেন। যদিও ছবিটি এখনও মুক্তি পায়নি। ‘ডার্ক ওয়ার্ল্ড’ কৌশানীর বাংলাদেশে দ্বিতীয় কাজ।
এই ছবিতে কৌশানীর বিপরীতে অভিনয় করছেন মুন্না খান। কিন্তু কৌশানীর মনের আকাঙ্ক্ষা শাকিব খানের সাথে কাজ করা।







