বিনোদন

দীর্ঘ অপেক্ষার অবসান, সাত পাকে বাঁধা  পড়লেন আরমান

নতুন বছরের শুরুতেই ভক্তদের উদ্দেশ্যে খুশির খবর দিলেন বলিউডের খ্যাতনামা গায়ক আরমান মালিক।গায়ক আরমান মালিক বিয়ে করেন তার দীর্ঘদিনের বান্ধবী আশনা শ্রফকে। বাগদান পরবর্তী সময় থেকে তাদের প্রেম জীবনের জন্য শিরোনামে ছিল। তার এখন বিয়ের দিনটি আরও বিশেষ হয়ে উঠেছে।
আরমান ও অশানা তাঁদের বিয়েতে হিন্দু রীতির পাশাপাশি খ্রিস্টান রীতির গুরুত্ব দিয়েছেন। তারা দুজনেই এই বিয়ের জন্য দিনের সময় বেছে নিয়েছিলেন। তাদের বিয়ের অনুষ্ঠানটি খোলা বাগানে অনুষ্ঠিত হয়েছিল। নবদম্পতি তাদের বিয়ের মুহূর্তের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
তাঁদের ছবির ক্যাপশনে আরমান লিখেছেন, “তুমি আমার বাড়ি,”।
২০২৩ সালে আগস্ট মাসে গায়ক আরমান মালিক দীর্ঘদিনের বান্ধবী আশনা শ্রফকে বিয়ের প্রস্তাব করেছিলেন। এরপরেই বান্ধবীর উদ্দেশ্যে বিশেষ গান “কসম সে – দ্য প্রপোজাল” প্রকাশ করেন আরমান। আরমান- আশনা এরপরই প্রায় দুই মাস পরে,  আনুষ্ঠানিকভাবে বাগদান করেন। এবং সেই খুশির মুহূর্তের কিছু ছবি তারা ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.