সদ্য প্রয়াত হয়েছেন , রাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । কিন্তু মৃত্যুর পরও বিতর্ক চলছে তাঁকে নিয়ে । মনমোহন সিং এর শেষকৃত্য নিয়েও যেমন বিতর্কের সৃষ্টি হয়েছিল , তেমনই তাঁর স্মৃতিসৌধ বানানো নিয়েও বিতর্ক দানা বেঁধেছিল । কংগ্রেস সহ , বিরোধীরা বারবার তীর ছুর ছিল কেন্দ্রের দিকে । এবার প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতি সৌধ নির্মাণের জন্য , কেন্দ্রীয় সরকার আপাতত তিনটি জায়গা চিহ্নিত করেছে। জানা গেছে , তাঁর স্মৃতি সৌধ নির্মাণ হতে পারে, একতা স্থল , বিজয় ঘাট বা রাষ্ট্রীয় স্মৃতিস্থলে ।
প্রাক্তন রাষ্ট্রপতি জৈল সিং-এর সমাধি রয়েছে একতা স্থলে । স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু , দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী , ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর সমাধি রয়েছে রাজঘাট সংলগ্ন বিজয় ঘাটে । অপরদিকে , রাষ্ট্রীয় স্মৃতিস্থল বরাদ্দ রয়েছে , দেশের গুরুত্বপূর্ণ জননেতাদের সমাধির জন্য । সূত্রের খবর , বিজয় ঘাটেই মনমোহন সিংয়ের সমাধি তৈরির সম্ভাবনা বেশি । তবে জানা গেছে , প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে কথা বলে , সিদ্ধান্ত নেওয়া হবে । পাশাপাশি সৌধ নির্মাণের ট্রাস্টি বোর্ডে কারা থাকবেন , তা নির্ধারণের অধিকারও দেওয়া হয়েছে মনমোহন সিংয়ের পরিবারকে ।
উল্লেখ্য , ২৬ ডিসেম্বর , শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী । তবে তাঁর মৃত্যুর পর , তাঁর সমাধি তৈরির বিষয় প্রথমে কিছুই জানানো হয়নি , কেন্দ্রের তরফে । যা নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক চর্চা । কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মাল্লিকার্জুন খর্গে চিঠিও দেন স্বরাষ্ট্রমন্ত্রকে । অবশেষে এবার এই বিষয় নিয়ে নড়েচড়ে বসলো কেন্দ্র ।







