বঙ্গ রাজনীতির এক অন্যতম নাম হলো নন্দীগ্রাম কিংবা নয়াচর। দিন কয়েক আগেই স্বয়ং মুখ্যমন্ত্রী মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে দশ হাজার কর্মীর নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই মেদিনীপুর জেলার নয়াচড়ে বিশাল জলাশয় বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে মাছ চাষ হবে।
বিশেষত নড়াচড়ের মাটিতেই প্রায় ৮০০০ একর জায়গা জুড়ে গড়ে রয়েছে ছোট-বড় প্রায় সাড়ে সাত হাজার জলাশয়। সেই জলাশয় গুলিকেই বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজে লাগিয়ে আরো উন্নত মানের মাছ চাষ করার ওপরেই জোর দিচ্ছে রাজ্য সরকার।
কয়েক মাস বাদেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। পাশাপাশি রাজ্যে চাকরি প্রার্থীদের আন্দোলনে জেরবার মুখ্যমন্ত্রী। তাই এবারে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করার হচ্ছে। শেষ পর্যন্ত নয়াচরের মাটিতে কাজের মুখ্যমন্ত্রীর কর্মসংস্থানে স্বপ্ন বাস্তবায়ন হয় কিনা এখন সেটাই দেখার। সরকারের এই উদ্যোগে মেদিনীপুরের এলাকার বহু সংখ্যক মানুষ আশায় বুক বাঁধছেন।







